News Bangla 24 BD | টাঙ্গাইলে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এসময় আরও তিনজনকে ডাকাত সন্দেহে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ও আটক ‘ডাকাতদের’ পরিচয় জানা যায়নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শোলাকুড়া গ্রামের একটি বাড়িতে ডাকাত দল হানা দেয়। এ সময় ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করে। আশপাশের লোকজন গিয়ে বাড়িটি ঘেরাও করে। সেখানে গণপিটুনিতে এক ‘ডাকাত’ নিহত হয়। পালানোর সময় আরও তিন ‘ডাকাতকে’ আটক করে এলাকাবাসী।

শোলাকুড়া গ্রাম থেকে প্রায় সাত কিলোমিটার দূরের সাগরদীঘি ও জোড়দীঘি গ্রাম থেকে তিনজন ‘ডাকাতকে’ আটক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ