ইয়াবা সহ বড় ভাইকে পুলিশে দিলেন ছোট ভাই
সুনামগঞ্জের তাহিরপুরে যুব সমাজ ধ্বংস হতে দেখে বিবেকের তাড়নায় ইয়াবা ব্যবসায়ী বড় ভাইকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশে ধরিয়ে দিলেন ছোট ভাই।
ইয়াবা ব্যবসায়ীর নাম দুলাল উদ্দিন (৪৫)। সে উপজেলার বড়দল উওর ইউনিয়নের বারহাল গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বারহাল গ্রামের দুলাল উদ্দিন বিগত কয়েকবছর যাবত বারহাল নিজ বাড়িতে থেকে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। পুলিশ বেশ কয়েকবার ফাঁদ পাতলেও চতুর দুলাল ফাঁদে আটকা পড়েনি।
এদিকে এলাকার যুব সমাজ ইয়াবা আসক্তিতে ধ্বংস হতে দেখে দুলালের ছোট ভাই নজরুল ইসলাম পুলিশের শরাপন্ন হয়। অবশেষে সোমবার ভোররাতে নজরুলের দেয়া সুনির্দিস্ট তথ্যের ভিক্তিত্বে গ্রামবাসীর সহায়তায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই একেএম জালাল উদ্দিন ও এএসআই ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ দুলালের বাড়ি ঘেরাও করে। । এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুলাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও গ্রামবাসী তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে একটি সবুজ রঙের প্লাষ্টিকের থলে থেকে ২শ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মুল্য প্রায় ৪০ হাজার টাকা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 