News Bangla 24 BD | কালী মন্দির থেকে লাশ উদ্ধার, মা-মেয়ে আটক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালী মন্দির থেকে লাশ উদ্ধার, মা-মেয়ে আটক


ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া এলাকার শ্মশানঘাট কালি মন্দির থেকে গোকুল চন্দ্র দাস (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী ও মেয়েকে আটক করেছে বলে জানায় এসআই কমল কুমার ঘোষ। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত গোকুল চন্দ্র দাস (৫০) শহরের কলেজপাড়া এলাকার মৃত পাথারু দাসের ছেলে। আটককৃতরা হলেন- গোকুলের স্ত্রী গীতা রাণী (৪৫) ও মেয়ে বিপাসা (১৮)।

পুলিশ ও এলাকাবাসী জানায়,বাইসাইকেল মেকানিক গোকুল চন্দ্র দাস কাজ শেষে বাড়িতে ফিরে। এসময় পারিবারিক কোহলের কারণে স্ত্রী ও মেয়ের সঙ্গে বাগ-বিতন্ডা হয়। এক পর্যায়ে স্ত্রী ও মেয়ে গোকুলকে বেধরক মারপিট করে হত্যা করে। পরে লাশ টিকাপাড়া এলাকার শ্মশানঘাট কালি মন্দিরের ভেতরে একটি লিচু গাছে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে সোমবার সকালে শ্মশানঘাট কালি মন্দির থেকে ঝুলন্ত অবস্থায় গোকুলের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান জানায়, এ ঘটনায় গোকুলের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ