News Bangla 24 BD | সিলেটে বখাটের কোপে আহত সেই ছাত্রী লাইফ সাপোর্টে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে বখাটের কোপে আহত সেই ছাত্রী লাইফ সাপোর্টে


বখাটে বদরুল আলমের কোপে আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিলেটের এমসি কলেজে পরীক্ষা দিতে এসে এ ঘটনার শিকার হন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকেই নার্গিসকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

এর আগে সোমবার বিকেলে গুরুতর জখম হওয়ার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানান, ওসমানী মেডিকেলে অস্ত্রোপচার হলেও তার অবস্থার উন্নতি না দেখে ভোরেই অ্যাম্বুলেন্স করে স্কয়ার হাসপাতালে আনা হয়। ভর্তির পর পরিস্থিতি দেখে তৎক্ষণাৎ নার্গিসকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

উল্লেখ্য, সোমবার বিকালে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এমসি কলেজ মসজিদের পেছনে মানুষের সামনে দা দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে বদরুল আলম (২৪)। লোকজন নার্গিসের চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে যায়। তারা নার্গিসকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে এবং বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।

ছুরিকাঘাত করার মুহূর্তটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সঙ্গে দাবি উঠছে বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির।

এ বিভাগের অন্যান্য সংবাদ