News Bangla 24 BD | রাঙামাটিতে ভবন ধসে পড়ল কাপ্তাই হ্রদে, নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাঙামাটিতে ভবন ধসে পড়ল কাপ্তাই হ্রদে, নিহত ৩


রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজ সড়কে মঙ্গলবার (০৪ অক্টোবর) একটি দোতলা ভবন কাপ্তাই হ্রদে ধসে পড়ে কমপক্ষে তিনজন মারা গেছে। এতে ওই ভবনের অন্তত চারটি পরিবারের ১০ জন সদস্য আটকা পড়েছে। ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় দুটি পরিবারের দুই নারী, দুই পুরুষ ও এক কিশোরীকে বের করে এনেছে। আরো অন্তত ছয়জন ওই ভবনে আটকে আছে বলে দাবি করেছে তাদের স্বজনরা। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত দুজনকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিরা হলেন জাহিদ ও পিংকি।আরেকজনের নাম জানা যায়নি।

মঙ্গলবার (০৪ অক্টোবর ) বিকেল সাড়ে ৫টার দিকে মহিলা কলেজ সড়কের হ্রদের পাড়ে অবস্থিত নঈমউদ্দিন টিটু নামের এক ঠিকাদারের মালিকানাধীন দোতলা ভবনটি দেবে যেতে শুরু করে। মাত্র ১০ মিনিটের মধ্যে ভবনটির নিচতলা পুরোই দেবে যায়। এ সময় ভবনের দুটি ফ্লোরে অন্তত চারটি পরিবার আটকা পড়ে। পাশের একটি নারকেল গাছের কারণে ভবনের দ্বিতীয় তলা তলিয়ে যেতে বেশ সময় নিচ্ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অন্ধকার হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছিল। ঘটনাস্থলে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান উপস্থিত থেকে উদ্ধার প্রক্রিয়া তদারকি করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ