রাঙামাটিতে ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫
রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পাড়ে একটি ভবন দেবে যাওয়ার ঘটনায় আরও এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে নৌ-বাহিনীর ডুবুরিরা। বুধবার সকাল সাড়ে ৭টায় তারা সাজিদুলের মৃতদেহ উদ্ধার করে।
উদ্ধারকাজে নিয়োজিত নৌ-বাহিনীর কমান্ডার রায়হান আমার সংবাদকে জানান, মঙ্গলবার বিকালে দেবে যাওয়া ভবনটি থেকে মধ্যরাত পর্যন্ত চারজনকে মৃত এবং পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়। ভবনের আটকা পড়া একটি রুমে ট্রাকচালক জাহিদ ও তার এক সন্তান সামিদুলের মৃতদেহ পাওয়া গেলেও আরেক শিশুপুত্র সাজিদুলকে পাওয়া যাচ্ছিলো না। বুধবার সকালে উদ্ধার অভিযানে নেমেই সাজিদুলের (১০) মৃতদেহ উদ্ধার করে নৌ-বাহিনী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।
তিনি আরও জানান, ওই ভবনের আর কেউ নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের মহিলা কলেজ সড়কে কাপ্তাই হ্রদের পাড়ে অবস্থিত নঈমউদ্দিন টিটু নামে এক ঠিকাদারের মালিকানাধীন দোতলা ভবনটি দেবে যেতে শুরু করে। মাত্র ১০ মিনিট সময়ের মধ্যে ভবনটির নিচতলা পুরোই দেবে যায়। এ সময় ভবনের দুটি ফ্লোরে অন্তত চারটি পরিবার আটকে পড়ে। ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযানে নামে। পরে ভবনটি থেকে ট্রাকচালক জাহিদ (৪২),তার শিশুপুত্র সামিদুল (৭), গৃহশিক্ষিকা রাঙামাটি সরকারি কলেজের অনার্সের ছাত্র উম্মে হাবিবা রুনা (২২), আরেক বাসিন্দা রফিকের মেয়ে পিংকির (১৩) মৃতদেহ উদ্ধার করা হয়। সবশেষ আজ বুধবার সকালে সাজিদুলের মৃতদেহ (১০) উদ্ধার করা হলো।
জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার হাসান তারিকুল হাসান, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল শামসসহ বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, কাপ্তাই লেক দখল করে পানির ওপর তিন তলাবিশিষ্ট পাকা বাড়িটি নির্মাণ করেন স্থানীয় ঠিকাদার তৈয়ব। এরপর একাধিক পরিবারকে ভাড়া দেন বাড়িটি। বর্তমানে বাড়ির দ্বিতীয় এবং তৃতীয় তলায় একাধিক পরিবার বসবাস করছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 