News Bangla 24 BD | টাঙ্গাইলে মালবাহী ট্রাক উল্টে নিহত ৪ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে মালবাহী ট্রাক উল্টে নিহত ৪


ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেত‍ু মহাসড়কের কালিহাতিতে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।

বুধবার সকাল ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায় নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুল ইসলাম বলেন, সিমেন্টবাহী ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। কালিহাতিতে পৌঁছালে সামনের চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। ফলে ট্রাকটি উল্টে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ