স্কয়ারে উৎকণ্ঠায় খাদিজার পরিবার
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের খাদিজা আক্তার নার্গিসের অবস্থার কোন উন্নতি হয়নি। পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে আছেন।
মঙ্গলবার বিকেলে অপারেশনের পর তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু এখন পর্যন্ত তার কোন উন্নতি দৃশ্যমান হয়নি। তবে ডাক্তার ও পরিবারের সদস্যরা আশায় বুক বেধে আছেন।
খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বুধবার সকালে বলেন, ডাক্তাররা আশ্বস্ত করছেন, হয়তো সে সুস্থ হয়ে উঠবে। কিন্তু এই ৭২ ঘণ্টা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। আল্লাহ না করুক এ সময়ে যদি কোন দূর্ঘটনা ঘটে।
খাদিজার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমি চাই না অন্য কারো মেয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়ুক, কারো পরিবারে হঠাৎ ঝড় নেমে আসুক।’
এদিকে আজও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বদরুলের ফাঁসির দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 