বদরুলের ফাঁসির দাবিতে সিলেটে বিক্ষোভ ও মানববন্ধন
বুধবার (৫ অক্টোবর) সকাল ১০টায় থেকে সিলেটের বিভিন্নস্থানে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ও বিক্ষোভ মিছিল সচেতন নাগিরক সমাজ ও খাদিজার কলেজের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হবে।
উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) বিকেলে খাদিজা আক্তার নার্গিস নামের এক কলেজছাত্রীকে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে বদরুল আলম নামের এক শাবি ছাত্র। গুরুতর আহত খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় সোমবার মধ্যরাতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী বদরুলকে আসামী করে শাহপরান থানায় খাদিজার পরিবার থেকে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনার পর এমসি কলেজের শিক্ষার্থীরা হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গণপিটুনিতে আহত বদরুলকেও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বদরুল শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। তবে শাবিপ্রবি ছাত্রলীগ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বদরুলের সাথে সংগঠনের কোন সম্পর্ক নেই, ব্যক্তির দায় সংগঠন নেবেনা। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে হামলাকারী বদরুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 