বদরুলের বিচার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
সিলেট ব্যুরো প্রধান : কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী বদরুলের দ্রুত ও সর্বোচ্চ শাস্তিতে উত্তাল সিলেট। এই দাবিতে বিক্ষোভ, মিছিল আর স্লোগান চলছে সারা শহরজুড়ে। দেশের কোন আইনজীবীকে বদরুলের পক্ষে শুনানীতে অংশ না দেয়ার আহ্বান জানিয়েছে সিলেট সরকারি মহিলা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানকালে তারা এ আহ্বান জানায়।
স্মারকলিপিতে এ দাবি ছাড়াও তারা বদরুলের সর্বোচ্চ শাস্তি, দ্রুত বিচার ট্র্যাইব্যুনালে বিচার ও নারীদের নিরাপত্তা বিধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।
এদিকে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর বর্বরোচিত হামলাকারী ছাত্রলীগ ক্যাডার বদরুল আলমের শাস্তির দাবিতে সিলেটে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়। নগরীর বিভিন্ন স্থানে বদরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১০টায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা জিন্দাবাজার-চৌহাট্টা-আম্বরখানা সড়কে অবরোধের সৃষ্টি করেন। ঘন্টা খানেক পর সকাল ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে যান। তারা প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।
মহিলা কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন্নেছা বলেন, ‘আমরা কলেজ ক্যাম্পাসে প্রতিদিনই বিক্ষোভ চালিয়ে যাব, আমরা দ্রুত বিচার দেখতে চাই, নিরাপত্তা চাই।’
এদিকে, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ পালন করেছেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীরা। সাবেক শিক্ষার্থীদের পক্ষে এডভোকেট শিরিন আক্তার বলেন, পাশবিক এই ঘটনার দ্রুত বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’
এদিকে, ঘটনাস্থল এমসি কলেজ ক্যাম্পাসেও বিক্ষোভ পালন করেন শিক্ষার্থীরা। খাদিজার নিজ গ্রাম সদর উপজেলার হাউসায়ও বিক্ষোভ হয়েছে।
এদিকে, কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সিলেট সরকারি মহিলা কলেজের অ্যালামনাই এসোসিয়েশন। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটি, জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, ন্যাশনালিস্ট অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম ও সিলেট ফ্রেন্ডস ক্লাব মানববন্ধন করেছে।
কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, মহিলা কলেজের ছাত্রীদের রাস্তায় অবস্থানের কারণে যান চলাচল কিছুটা বিঘিœত হয়।
উল্লেখ্য, গত সোমবার এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসা চলছে। মঙ্গলবার বিকেলে অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘন্টার অবজারভেশনে রেখেছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 