News Bangla 24 BD | খাদিজা আন্দোলনকারীদের মুখপাত্রকে হত্যার হুমকি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

খাদিজা আন্দোলনকারীদের মুখপাত্রকে হত্যার হুমকি


সিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ফজিলাতুন্নেসাকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তার মায়ের মোবাইল ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল করে তার মেয়েকে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হয়। অন্যথায় খাদিজার মতো একই কায়দায় হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।
ফজিলাতুন্নেসা সিলেট সরকারী মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছে বলে সরকারী কলেজের এক শিক্ষক জানিয়েছেন।
এ ব্যাপারে ফজিলাতুন্নেসা বলেন, হুমকি-ধামকি দিয়ে আমাদের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। বদরুলের ফাঁসি যতক্ষণ না পর্যন্ত হবে তাদের এ আন্দোলন চলতে থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ