News Bangla 24 BD | বড়লেখায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বড়লেখায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক


বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পশ্চিম গুলুয়া গ্রামে মায়া রানী দাস (৫৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বৃদ্ধার নিজ গৃহে ঢুকে একই এলাকার যুবক নিপেশ দাস সুনাই তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধার মৃত্যু হয়।

নিহত মায়া রানী দাস গুলুয়া গ্রামের মৃত ললিত মোহন দাসের স্ত্রী। ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত যুবক নিপেশ দাস সুনাইকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গুলুয়া গ্রামের মৃত ললিত মোহন দাসের স্ত্রী মায়া রানী দাস নিজ ঘরে বসে সকালের নাস্তা করছিলেন। সকাল পৌনে ১০টার দিকে একই গ্রামের নিতাই চাঁদ দাসের ছেলে নিপেশ দাস ওরফে সুনাই মায়া রানীর ঘরে প্রবেশ করে ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে।

এসময় মায়া রানীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সিলেটে নেয়ার পথে গোলাপগঞ্জ এলাকায় তাঁর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কি কারণে বৃদ্ধাকে কুপিয়েছে এর সঠিক কারণ জানা যায়নি। এলাকার লোকজন বলছেন, ছেলেটি এর আগেও অন্য লোকদের মারার জন্য ধাওয়া করতো। এ ঘটনায় তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ