মেডিকেলে ও ডেন্টালে ভর্তি পরীক্ষা আজ
এমবিবিএস (২০১৬-১৭) শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আজ। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর এমবিবিএস এর জন্য আসন সংখ্যা সরকারি কলেজে ৩ হাজার ২১২ ও বেসরকারি কলেজে ৬ হাজার ২০৫। পরীক্ষার্থী সংখ্যা ৯০ হাজার ৪২৬ জন। ঢাকাসহ সারা দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ কেন্দ্রের ৩৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমবিবিএস ভর্তি পরিক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র তদারকির জন্য ১৪৩ সদস্যের সমন্বয়ে পৃথক তিন তদারকি টিম গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৮টি মেডিকেল ও ডেন্টাল কলেজের ৩৭টি ভর্তি পরীক্ষার কেন্দ্র তদারকির দায়িত্বে থাকবেন তারা।
এদিকে ফেসবুকসহ যেকোনো মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব রটনাকারীকে চিহ্নিত করতে সহায়তা করতে তাৎক্ষণিকভাবে ৯৮৫৫৯৩৩ নম্বরে টেলিফোনে এবং মোবাইলে ০১৭৫৯-১১৪৪৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ স্বচ্ছতা ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষা স্বচ্ছ হবে এমন আশা ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে গতবছর যে গুজব উঠেছিল আশা করছি এবছর সেরকম কিছু হবে না। কঠিন নিরাপত্তা ও স্বচ্ছতার মধ্য দিয়ে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 