News Bangla 24 BD | খাদিজা উপর হামলার প্রতিবাদে মাদানী কাফেলার মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

খাদিজা উপর হামলার প্রতিবাদে মাদানী কাফেলার মানববন্ধন


মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী সন্ত্রাসী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি করে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের লক্ষে প্রতিটি কলেজ-ভার্সিটি ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান।

শুক্রবার (০৭ অক্টোবর) বাদ জুম্মা সিলেট কোর্ট পয়েন্টে কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মাদানী কাফেলা বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সহসভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজি ও আব্দুল করিম দিলদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মুসলিম ঐক্যপরিষদের সভাপতি মাওলানা আসলাম রহমানী, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার প্রিন্সিপাল সৈয়দ সালিম কাসেমী, দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফরুজ খান, জামেয়া হিদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতি মুতিউর রহমান, বালাগঞ্জ ডিগ্রীকলেচের ছাত্র সুলায়মান আহমদ সেলিম, সৈয়দ উবায়দুর রহমান, ক্বারী আবু ইউসুফ চৌধুরী, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা আবুল হাসান, মুফতি মুশতাক ফুরকানী,, যুব নেতা আব্দুল কাদের, ছাত্র নেতা মিজানুর রহমান মামুন, আরীফ রব্বানী, ক্বারী শহিদ আহমদ, শাখাওয়াত শিকদার, মাওলানা আতিক মোহাম্মদ আবু বকর , আব্দুল করিম, মঈনুল ইসলাম আল মামুন, মুস্তাজাব প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ