News Bangla 24 BD | গাজীপুরে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত


গাজীপুরের সদর উপজেলার হারিনাল এলাকার পশ্চিমপাড়া লেবুরটেক ও পাতারটেক এলাকার দুটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে র‌্যাব ও পুলিশের যৌথবাহিনী।

আজ সকাল থেকে চালানো এ অভিযানে দুই জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি মাহমুদ খান জানান, অভিযান চলার সময় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে আরও অস্ত্র বা কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তার অনুসন্ধান চলছে।

গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে আজ শনিবার ভোরে অভিযান চালায় র‌্যাব। স্থানীয় পুলিশও অভিযানে র‌্যাব সদস্যদের সঙ্গে অংশ নেয়। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

খন্দকার রেজাউল হাসান বলেন, ঢাকা থেকে র‌্যাবের একটি দল শনিবার (৮ অক্টোবর) ভোররাত থেকে পশ্চিম হারিনালের একটি বাসায় অভিযান চালায়।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েকজন ওই বাড়িতে রয়েছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। নব্য জেএমবির ঢাকা বিভাগীয় ওই কমান্ডারের সাংগঠনিক নাম আকাশ বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ