লক্ষ্মীপুরে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা (ভিডিওসহ)
লক্ষ্মীপুরে ফারহানা আক্তার নামে এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের শাঁখারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।আহত ফারহানা লক্ষ্মীপুর সরকারি কলেজে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পরীক্ষার্থী। সে পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার আদাবাড়িয়া গ্রামের আবদুর রহমান খাঁনের মেয়ে।
স্থানীয়রা জানায়, কলেজছাত্রী ফারহানা লক্ষ্মীপুর পৌর শাঁখারীপাড়া এলাকায় সবিতা রাণী নামে এক ভিজিটরের বাসায় থেকে লক্ষ্মীপুর সরকারি কলেজে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পরীক্ষা দিচ্ছেন। ইতিপূর্বে সে লক্ষ্মীপুরে সেইভ দ্যা চিলড্রেন এর মা-মনি প্রকল্পের কর্মী ছিল। পরীক্ষা শেষে বিকেলে ফারহানা সবিতার বাসা থেকে পাবনা যাবার উদ্দেশ্যে বের হয়। অপেক্ষা করেও বাস কাউন্টারে টিকিট না পেয়ে পুনরায় বাসায় ফেরার পথে সে দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাকে কুপিয়ে আহত করা হয়। এ সময় তার চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন ফারহানা সাংবাদিকদের বলেন, লক্ষ্মীপুরে কর্মরত অবস্থায় লক্ষ্মীপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশফাকুর রহমান মামুনের সাথে তার সু-সম্পর্ক গড়ে উঠে। গত বছরের ২৭ ডিসেম্বর ৩০ লাখ টাকা দেনমোহরে সিলেট এলাকার সুরমা ভ্যালী রেস্ট হাউজে ডা. আশফাকুর রহমান মামুনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া নিয়ে তার সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়। মোবাইল ফোনে তার কথাবার্তা ও বিয়ে সংক্রান্ত সবকিছু রেকর্ডিং আছে আমার কাছে। পরবর্তীতে মোবাইল ফোনে ডা. আশফাকুর রহমান মামুন আমাকে প্রাণে হত্যার হুমকি দেয় এবং লক্ষ্মীপুরে আসতে বারণ করে।
কলেজছাত্রী ফারহানার অভিযোগ, পরীক্ষা দিতে লক্ষ্মীপুর আসায় ডা. আশফাকুর রহমান মামুন আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমার ওপর হামলা চালায়।
লক্ষ্মীপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন বিষয়টি অস্বীকার করে বলেন, এর আগেও ফারহানা লক্ষ্মীপুর সেইভ দ্যা চিলড্রেনে কাজ করার সময় মিথ্যা ঘটনা সাজিয়ে আমার কাছ থেকে চাঁদা দাবি করেছিল। তার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমাকে ফাঁসানোর জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে সে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, আহত কলেজছাত্রী ফারহানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পেটে ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
খবর পেয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহনেওয়াজ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুদল্লাহ আল মামুন আহত কলেজছাত্রীর চিকিৎসার খবর নিতে হাসপাতালে যান। এ সময় তারা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 