ছাত্র পরিচয়ে বাড়িটি ভাড়া নিয়েছিলো জঙ্গীরা
গাজীপুর ও টাঙ্গাইলে র্যাবের পৃথক অভিযানে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় নিহত হয় দু’জন। বাকি দুই জঙ্গি নিহত হয় টাঙ্গাইলের কাগমারায়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
দুই জঙ্গি ছাত্র পরিচয়ে টাঙ্গাইলের ওই বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানিয়েছেন বাড়িওয়ালা আজাহার আলী মাস্টার। তিনি বলেন, ”২৭ সেপ্টেম্বর ছাত্র পরিচয়ে দু’জন বাসা ভাড়া নেয়। পরিচয়পত্র চাইলে তারা সাত দিনের সময় চায়। আজ (শনিবার) পরিচয়পত্র দেওয়ার কথা ছিল তাদের।”
বাড়িওয়ালা জানান, বাড়ি ভাড়া দিয়েই তিনি তাবলীগ জামায়াতে চলে যান। এজন্য ওই দুজনের নামও তার মনে নেই। তার তিন তলা বাড়িটির নিচ তলা ভাড়া নিয়েছিল ওই দুজন।
এদিকে, র্যাব-১২ এর কমান্ডার শাহাবুদ্দিন খান বলেন, ”বিশ্বস্ত সূত্রে খবর পাই যে, ওই বাড়িতে জঙ্গি আস্তানা গড়ে তোলা হয়েছে। পরে খবর নিয়ে বিষয়টি নিশ্চিত হই বিষয়টি। ভেতর থেকে আল্লাহু আকবর বলে গুলি ছোড়ে জঙ্গিরা। আমরাও পাল্টা গুলি ছুড়ি। তাতে দুই জঙ্গি নিহত হয়।”
স্থানীয়রা সকালে গোলাগুলি শব্দ শুনেছে। টাঙ্গাইলের কাগমারা এলাকার ওই বাসায় শনিবার (৮ অক্টোবর) সকালের র্যাব অভিযান চালায়। র্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 