রাজধানীর মগবাজার ফ্লাইওভারে একটি যাত্রীবাহী বাস উল্টে ২০ যাত্রী আহত হয়েছেন। রোববার বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। গাড়িটি গাজীপুর থেকে গুলিস্তান যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে রাসেল ও জহুরুল নামে দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
বাসের যাত্রী আতাউর বলেন, ‘ড্রাইভার ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। পেছনে থাকা আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতা চলছিল। ওভারটেক করতে গিয়ে গাড়িটি উল্টে যায়।’ দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 