News Bangla 24 BD | ঢাকা-সি‌লেট মহাসড়ক চার‌লে‌নে উন্নীতকরণ চু‌ক্তি সই - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-সি‌লেট মহাসড়ক চার‌লে‌নে উন্নীতকরণ চু‌ক্তি সই


ঢাকা সি‌লেট মহাসড়ক চার‌লে‌নে উন্নীতকরণ প্রক‌ল্পের ফ্রেমওয়ার্ক চুক্তি সই করা হ‌য়ে‌ছে।

‌রোববার (৯ অক্টোবর) দুপুর সা‌ড়ে ১২টায় ‌রাজধানীর হো‌টেল র‌্যাডিস‌নে চায়না হার্বার ইঞ্জি‌নিয়ার এবং বাংলা‌দে‌শের সড়ক ও জনপথ অ‌ধিদপ্ত‌রের ম‌ধ্যে এ চু‌ক্তি সই হয়। প্রকল্প‌টি জি টু জি ভি‌ত্তি‌তে বাস্তবায়ন হ‌বে।

এ প্রকল্প বাস্তবায়ন হলে তিন ঘণ্টারও কম সময়ে ঢাকা-সি‌লে‌টে যাতায়াত করা যা‌বে। চারলে‌নের পাশাপা‌শি দু’‌টি আলাদা সার্ভিস লেন থাক‌বে, যেখা‌নে স্লো মুভিংয়ের গা‌ড়ি চলাচল করবে। প্রকল্পের আওতায় ব্রিজ নির্মিত হ‌বে ৭০‌টি।

সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের ব‌লেন, এ প্রক‌ল্পে সম্ভাব্য ব্যয় ধরা হ‌য়ে‌ছে প্রায় ১৭ হাজার কো‌টি টাকা। চীন দ্রুতগ‌তি‌তে কাজ‌টি কর‌বে। ২০১৮ সা‌লের শেষ দি‌কে অথবা ২০১৯ সা‌লের শুরুর দি‌কে সড়ক‌টি চালু হ‌বে বলে আশা করা যায়।

চুক্তি সই অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন, জা‌তিসং‌ঘে বাংলা‌দে‌শের সা‌বেক স্থায়ী প্র‌তি‌নি‌ধি অর্থনী‌তিবিদ এম এ মো‌মিনসহ সি‌লেট অঞ্চ‌লের প্রবাসী নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ