বাড়িতে আগুনে একই পরিবারের ৫ জনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘বিদ্যুতের তার ছিঁড়ে’ বাড়িতে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান।
নিহতরা হলেন, পুলিশ কনস্টেল খরেশ চন্দ্র (৪৪), স্ত্রী কেয়া রানী (৩৮), ছেলে নির্ণয় (৮), মেয়ে নাইস (১০) ও কেয়ার বোন সন্ধ্যা রানী (৩৪)।
খরেশ চন্দ্র দিনাজপুরে পুলিশের ট্রাফিক বিভাগে চাকরি করতেন।
ওসি আমিরুজ্জামান বলেন, ভোরে ৪৪০ ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে খরেশ চন্দ্রের বাড়িতে আগুন ধরে যায় এবং পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। ‘এ সময় ঘরের ভেতরে থাকা একটি মোটরসাইকেল বিস্ফোরিত হয়। খরেশ চন্দ্রের স্ত্রী ও শ্যালিকা ঘটনাস্থলেই মারা যান।’
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরুর পর খরেশ চন্দ্র, ছেলে নির্ণয় ও মেয়ে নাইস মারা যান বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।
ওসি আমিরুজ্জামান বলেন, আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও কাউকে বের করতে পারেননি। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 