ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় বাস ও নসিমনের সংঘর্ষে নসিমনের দুই যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাউসার খলিফা (৫৮) ও ফটিক মালো (৩৮)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ এজাজুল ইসলাম জানান, বুধবার সকালে একটি নসিমন যাত্রী নিয়ে পাশের সড়ক থেকে হাইওয়েতে প্রবেশ করলে মাদারীপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নসিমনের দুই যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 