News Bangla 24 BD | কঠোর নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কঠোর নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল


ইয়া হুসেন ইয়া হুসেন ধ্বনিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার হোসেনী দালানের ইমামবাড়া থেকে এই মিছিলটি বের হয়। দুলদুল ঘোড়াসহ আরো বেশকিছু খাটিয়া ও গাড়ি নিয়ে মিছিলটি পুরান ঢাকার বকশীবাজার, লালবাগ, নিউমার্কেট হয়ে ধানমন্ডির ঝিগাতলা মোড়ে গিয়ে শেষ হবে।

বুধবার সকাল সাড়ে ১০টার সময় কঠোর পুলিশি পাহারায় বের হয় মিছিলটি। মিছিলে অংশ নেয়া এক যুবক বলেন, সকাল আটটার সময় বাসা থেকে বের হয়েছি মিছিলে অংশ নেয়ার জন্য।

তাজিয়া মিছিল বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আরেকটি দল ধ্বনি ঘোড়া নামের একটি ঘোড়া নিয়ে আরেকটি মিছিল বের করেছেন। এই মিছিলটিও তাজিয়া মিছিলের সঙ্গে মিশে যাবে।

হোসেনী দালানের প্রধান ফটকে দেখা গেছে কেউ কেউ মানত করে মুরগী কবুতর টাকা পয়সা রেখে গেছেন। সেখান থেকে ছোট ছোট বাচ্চারা ওই কবুতর ও মুরগী নিয়ে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মীরাও সতর্ক পাহারায় আছেন সেখানে।

মিছিলে অংশগ্রহণকারীরা হাতে লাল পতাকা এবং মাথায় কালো কাপড় বেঁধে শোক প্রকাশ করে ধানমন্ডি লেকের দিকে যাচ্ছেন। মিছিলের সামনে হাসান ও হোসাইন নামে দু’টি ঘোড়া রয়েছে। হোসাইন নামের ঘোড়াটি রক্তে রাঙানো রয়েছে।

এদিকে তাজিয়া মিছিলকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সামনে ও পেছনে পুলিশি পাহারায় মিছিলটি ধানমন্ডি লেকের দিকে রওনা হয়েছে।

রাজধানীর ফার্মগেট এলাকা থেকেও একটি তাজিয়া মিছিল বের হয়েছে। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেছন দিয়ে এলেনবাড়ির অস্থায়ী কারবালায় যাবে। সেখানে জিয়ারত আদায় শেষে নিউমার্কেটের যাওয়ার কথা রয়েছে মিছিলটির।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে কোনো ধারালো অস্ত্র রাখার ব্যাপারে আগে থেকেই নিষেধাজ্ঞা রয়েছে ডিএমপির। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গেছে হাতে অস্ত্র, ওয়াকিটকি ও ওয়ারলেস সেট নিয়ে তারা বেশ ব্যস্ত সময় পার করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ