News Bangla 24 BD | সিলেটে থেমে থেমে চলছে গুড়ি গুড়ি বৃষ্টি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে থেমে থেমে চলছে গুড়ি গুড়ি বৃষ্টি


সিলেট মহানগরীতে বুধবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে থেমে থেমে বৃষ্টি চলছেই। টিপ টিপ বৃষ্টি আর মেঘলা আবহাওয়া নগরবাসীর কাছে হয়ে দাঁড়িয়েছে মাথা ব্যথার কারণ। তবে ছুটির দিন হওয়াতে অনেকটাই ফাঁকা রয়েছে নগরী।

বৃষ্টির কারণে সকাল থেকেই প্রধান প্রধান সড়কগুলোয় যানবাহন চলাচল কম। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হয়েছেন তাদের সঙ্গী ছিল ছাতা। দোকানপাট ও বিভিন্ন বিপণিকেন্দ্রে লোকজনের উপস্থিতি তুলনামূলক কম। রিকশা ও অটোরিকশা চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বেশি ভাড়া। তাছাড়া বৃষ্টির কারণে মানুষগুলোকে পড়তে হচ্ছে অসুবিধার মুখে।

বেলা আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যনৱ থেমে থেমে বৃষ্টি হচ্ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ