আগুনে পুড়ল বিআরটিসির পাঁচটি বাস
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চট্টগ্রামের ডিপোতে থাকা পাঁচটি দোতলা বাস আগুনে পুড়ে গেছে।
হাটহাজারী থানার নতুনপাড়া এলাকায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
নগরীর বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক জানান, ভোরে বিআরটিসির পাঁচটি দোতলা বাসে আগুন লাগে। এ সময় ডিপোর পাশের একটি পোশাকশিল্প প্রতিষ্ঠানের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি দোতলা বাস পুরোপুরি পুড়ে গেছে। বাসটি লোহার অবকাঠামো ছাড়া সব পুড়ে যায়। এছাড়া অপর চারটি বাস আংশিক পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুস সামাদ শিকদার জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশীদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার ঘটনা তদন্ত করবে এই কমিটি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 