News Bangla 24 BD | দেশের সিংহভাগ উন্নয়নই করেছে আওয়ামী লীগ : শিক্ষামন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের সিংহভাগ উন্নয়নই করেছে আওয়ামী লীগ : শিক্ষামন্ত্রী


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনায় থাকে তখন দেশের উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।’ তিনি বলেন, ‘দেশের সিংহভাগ উন্নয়নই করেছে আওয়ামী লীগ। তাই দেশ ও জাতির উন্নয়নে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।’
বুধবার সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিএনপি-জামায়াতের সময়ে উন্নয়নের বদলে শুধু লুটপাট হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা দেশকে কয়েকশ’ বছর পিছিয়ে দিয়েছে।’ বর্তমান সরকার আমাদের প্রিয় বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করে তিনি বলেন, ‘কিন্তু সরকারের এ উন্নয়ন অগ্রযাত্রা সহ্য করতে পারছে না বিএনপি ও তারা সহচররা। তারা দেশের উন্নয়ন বিঘ্নিত করতে একের পর এক অপচেষ্টা চালাচ্ছে।’
দেশের জনগণ এখন অনেক সচেতন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘কারো মনগড়া কথা জনগণ বিশ্বাস করে না। তারা রাষ্ট্র ও উন্নয়ন বিরোধীদের চক্রান্ত প্রতিহত করে সরকারকে সহযোগিতা করছে এবং করবে।’
বুধবার শিক্ষামন্ত্রী দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল- বিয়ানীবাজার উপজেলা প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, দি নিউ জেনারেশন আইডিয়াল উচ্চ বিদ্যালয়, দুধবকশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাথিউরা (রায়বাসী) কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন, দুবাগ সরকারি প্রাথমিক, বালিঙ্গা গ্রামে বিদ্যুতায়ন, ঢেউনগর-দিগলবাক রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন।

এ বিভাগের অন্যান্য সংবাদ