সিলেটে বৌদ্ধ বিহারে প্রবারনা পূর্ণিমা পুজা উদ্যাপিত
’আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই, আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই… ‘ আজ ১৫ অক্টোবর শনিবার বৌদ্ধ সম্প্রদায় এভাবেই পালন করছেন তাদের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। পূজনীয় ভিক্ষুসংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে এ প্রবারণা তীথি। প্রবারণা হলো আত্মশুদ্ধির অনুষ্ঠান, অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। এ প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে দেশের প্রতি বিহারে বিহারে শুরু হবে পবিত্র কঠিন চীবর দানোৎসব। এছাড়া, প্রভাতফেরি, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের পিন্ডদান, শীল গ্রহণ ও প্রদীপ পূজার মধ্য দিয়ে পালিত হবে দিনটি। দিনের শেষে সন্ধ্যায় তীথির মূল আকর্ষণ পবিত্র ফানুস উড়ানো উৎসব। বাষারী পূর্ণিমা থেকে তিন মাস বর্ষাব্রত পালন করে আশিবনী পূর্ণিমায় পরিসমাপ্তি ঘটে। এই পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা নিজ কৃত অপরাধ বা পাপ স্বীকার করে পরিশুদ্ধ হয়। ফলে এটি প্রবারণা পূর্ণিমা নামে খ্যাত। এই তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ আকাশে ফানুস বাতি উড়িয়ে পূজা করে। প্রচলিত আছে গৌতম বুদ্ধের চুল আকাশে ভাসমান, এই চুলের কাছাকাছি পৌঁছাতেই ফানুস বাতি উড়িয়ে পূজো করা হয়।
‘ফানুসের আলোয় দূর হোক সাম্প্রদায়িক অন্ধকার’ বৌদ্ধদের এমন স্লোগানে সারা দেশের ন্যায় আজ ১৫ অক্টোবর প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিলেট বৌদ্ধ বিহারেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চলছে প্রবারণা অনুষ্ঠান। এ উপলক্ষে বৌদ্ধদের ঘরে ঘরে চলছে আনন্দ। শুভ প্রবারনা পূর্ণিমার দিন আজ শনিবার সকালে সিলেট বৌদ্ধ বিহারে শুরু হয়েছে বুদ্ধপূজা। এর মধ্যে রয়েছে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, অষ্টশীল গ্রহণ, পঞ্চশীল গ্রহন, স্বধর্মালোচনা, প্রদীপ প্রজ্জ¦লন ও সন্ধ্যায় ফানুস উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপনী হবে। সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে প্রবারণা পূজার আয়োজন করা হয়।

শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী 