News Bangla 24 BD | সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি পালন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি পালন


বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) মিটার রিডার ও ম্যাসেনজার ঐক্য পরিষদ সিলেট এর ৭টি জোনাল অফিসে কর্মবিরতি পালিত হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দক্ষিন সুরমার গোটাটিকরস্থ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয় ।
এ সময় মিটার রিডার ও ম্যাসেনজার ঐক্য পরিষদের কর্মবিরতিতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন তাদের কর্মসূচিতে বাধা প্রদান এবং পুলিশ এনে লাঠিচার্জ সহ নানা ধরণের হয়রাণীর হুমকি প্রদান করলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। কিন্ত পরবর্তীতে পুলিশ এসে তা নিয়ন্ত্রণে আনে । মিটার রিডার ও ম্যাসেনজার ঐক্য পরিষদ নেতা কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়ার কথা উল্লেখ্য করে বলেন,তারা শান্তিপূর্ন কর্মসূচির মাধ্যমে তাদের দাবি আদায় করতে চান ।
পরিষদের নেতারা তাদের বক্তব্যে বলেন, ৯ বছরের চুক্তি ভিত্তিক নিয়োগে চাকুরীতে যোগদান করেন মিটার রিডার ও ম্যাসেনজাররা। তাদের চাকুরীর মেয়াদকাল ছিল ৫৫ বছর। কিন্তু অনেকের চাকুরীর মেয়াদ শেষ না হলেও তাদেরকে চাকুরী থেকে অবৈধভাবে ছাটাই করা হচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা আরো বলেন, পূর্বে তাদের কাজের ধরণ ছিল একজন কর্মচারী দুই হাজারটি মিটার রিডিং ও দুই হাজার গ্রাহকের বিল বিলি করা। কিন্তু বর্তমানে তাদের গাড়ে তার দ্বিগুণ কাজ চাপিয়ে দেয়া হচ্ছে। তাই তাদের দাবি হলো চাকুরী থেকে যেন কোন কর্মচারীকে আর অবৈধভাবে ছাটাই না করা হয় এবং তাদের কাঁধে যেন অতিরিক্ত কাজ না চাপিয়ে দেয়া হয়। তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন মিটার রিডার ও ম্যাসেনজার ঐক্য পরিষদ সিলেট’র নেতারা ।কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন, জাহাঙ্গির আলম জয়,বিকাশ দাস, সহশান তালুকদার, অনুজ চৌধুরী, শহিদুল ইসলাম, রাজিব হোসেন, ফেঞ্চুগঞ্জ সাব অফিসের মো.হামিদুর রহমান, বিয়ানীবাজার সাব অফিসের মো.কামাল মিয়া প্রমূখ ।
এ ব্যাপারে এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল । কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘঠেনি । পরিস্তিতি শান্ত রয়েছে ।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম’র মোবাইল ফোনের মাধ্যমে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন তুলেননি ।

এ বিভাগের অন্যান্য সংবাদ