News Bangla 24 BD | বড় দুটি চুক্তি সই সিলেটবাসীর স্বপ্ন বাস্তবায়ন করছে - News Bangla 24 BD
News Head
 গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

বড় দুটি চুক্তি সই সিলেটবাসীর স্বপ্ন বাস্তবায়ন করছে


জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. একে আবদুল মোমেন বলেছেন, চীনের রাষ্ট্রপ্রতি শি জিন পিং বাংলাদেশের সাথে ২৭টি চুক্তি সই করেছেন। এর মধ্যে বড় দুটি প্রকল্প সিলেটের। দুটি প্রকল্পের একটি হচ্ছে সিলেট-ঢাকা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ ও সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণ। এ দুটি চুক্তিসইয়ের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, সিলেটবাসীর এ স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয়েছে একমাত্র দেশরতœ প্রধামন্ত্রী শেখ হাসিনার জন্য। সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন। ড. মোমেন বলেন, প্রকল্প দুটি বাস্তবায়নে সিলেটের কৃতী সন্তান সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সার্বিক সহযোগীতা করেছেন। তাই তাদের প্রতিও সিলেটের মানুষ কৃতজ্ঞ। দীর্ঘদিন পর সিলেটবাসীর এ স্বপ্নপূরণ হতে যাচ্ছে বলে সবাই আনন্দিত।
তিনি রোববার (১৬ অক্টোবর) সকাল ৬টায় ঢাকা থেকে রেলপথে সিলেট পৌঁছার পর সিলেট রেলস্টেশনে মহানগর যুবলীগের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
ড. মোমেন রেলপথে সিলেট ফিরছেন যেনে মহানগর যুবলীগের দু’শতাধিক নেতাকর্মী ভোর ৪টায় সিলেট রেল স্টেশনে হাজির হন। ড. মোমেন সকাল ৬টায় রেল স্টেশনে অবতরণ করলে নেতাকর্মীরা তাঁকে ফুলেল সংবর্ধনা জানান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহŸায়ক আলম খান মুক্তি, যুবলীগ নেতা আনিসুজ্জামান আনিছ, বেলাল খান, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, যুবলীগ নেতা লাহিন আহমদ, নুরুল হক শিপু, ইমামুর রহমান লিটন, হোসেন আহমদ বাবু, দেলওয়ার হোসেন দিলাল, আফজল হোসেন, সাইদুর রহমান, মির্জা মারুফ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, রুম্মান আহমদ মনা, সুমেল আহমদ, এড. আবুল কাশেম, ছাদেক খান, রূপম আহমদ, আবির হাসান, কুচাই ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, যুবলীগ নেতা মো. আবিদ, ফয়ছল আহমদ, দিদারুল আলম দিদার, শাহ নেওয়াজ, মওদুদ আহমদ, সৈয়দ নাবিদ সালেহ, আক্তার হোসেন, কয়েছ আহমদ জনি, তারেক তালুকদার, মাসুদ আহমদ, শামীম আহমদ, আশরাফ হোসেন, বাপ্পি দাস, ইসলাম উদ্দিন, মাসুদ আহমদ রুবেল, আব্দুল আহাদ, রুকন উদ্দিন, আরিফ চৌধুরী, মুশাহিদ আহমদ, হাসান আহমদ, জামাল হোসেন জামিল, আমিনুল ইসলাম আমিন, বিজয় কর্মকার, মো. জাহিদ হাসান, দিপক দাস, রাজন আহমদ, এম এ আসিফ খান, মোসাদ্দেক খান, এমদাদ চৌধুরী নাসির, সাইদুল ইসলাম, নুরুল ইসলাম, দুলাল আহমদ, কালা মিয়া, সজীব আহমদ, মাসুদ, আরিফ আহমদ, মো. আব্দুল মান্নান, মো. শাহিন, মো. হাফিজুল, সাবেল আহমদ, আল আমিন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ