বৈঠক চলাকালেই মারা গেলেন জেলা প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম (৫০) মারা গেছেন।সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।গোপালগঞ্জ জেলার অধিবাসী মো. জাহিদুল ইসলাম চলতি বছরের ২৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
এনডিসি আল- ইমরান জানান, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম সকালে বিভাগীয় টাস্কফোর্সের সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে যান।সেখানে অনুষ্ঠান চলাকালে সকাল ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের মৃত্যুতে অনুষ্ঠানে উপস্থিত সবার এবং জেলায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সংবাদ শুনে শ’ শ’ মানুষ তার সরকারি বাসভবনে ভিড় করছেন।
হাসপাতালে আনার আগেই জাহিদুল ইসলাম মারা যান বলে চিকিৎসক জানিয়েছেন।

পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 