News Bangla 24 BD | দক্ষিণ সুনামগঞ্জে পুরাতন প্রেমিকের হাতে নতুন স্বামী খুন,ঘাতক আটক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দক্ষিণ সুনামগঞ্জে পুরাতন প্রেমিকের হাতে নতুন স্বামী খুন,ঘাতক আটক


সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের সামছুল আলমের মেয়ে মোছাঃ জহুরা বেগম(২৫) এর পুরাতন প্রেমিক শাহীন মিয়ার হাতে নতুন স্বামী খুন । নিহত নতুন স্বামী একই ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মালেশিয়া প্রবাসী সুহেল মিয়া(৩০)।
রোববার সন্ধ্যা ৬টায় এ ঘটনাটি ঘটলেও তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম ্ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় সুহেল মিয়া মারা যান। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ঘাতক শাহীনমিয়াকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,জহুরা বেগমের সাথ্ েএকই গ্রামের আশকর আলীর ছেলে শাহীন মিয়ার দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক ছিল। কিন্তু পরবর্তীতে জহুরা বেগম শাহীন মিয়ার প্রেম প্রত্যাখান করে এড়িয়ে চলার চেষ্টাকর । পরবর্তীতে পার্শ্ববর্তী হাসনাবাদ গ্রামের মানিক মিয়ার ছেলে মালেশিয়া প্রবাসী সুহেল মিয়ার সাথে দুই পরিবারের মধ্যে সামাজিকভাবে বিবাহের আলাপ আলোচনা সাবস্থ্য হয়। রোববার নতুন স্বামী সুহেল মিয়া বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদেরে নিয়ে স্ত্রী জহুরার বাড়িতে এসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে পুরাতন প্রেমিক শাহীন মিয়া ক্ষীপ্ত হয়ে রামদা দিয়ে নতুন স্বামী সুহেল মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে লোকজন তাক আকট কওে পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক আত্মীয় স্বজনরা তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওযার পর চিকিৎসাধূনধীন অবস্থায় রাত ১২টায় তিনি মারা যান। এ ঘটনায় ঘাতক প্রেমিক শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল আমীন ঘটনার সত্যতা ও ঘাতককে আটকের স্বীকার করে জানান,সিলেট থেকে লাশ আসার পর ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ