News Bangla 24 BD | খাদিজার উপর হামলাকারীর বিচার দাবিতে মানববন্ধন ও র‌্যালী - News Bangla 24 BD
News Head
 অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান

খাদিজার উপর হামলাকারীর বিচার দাবিতে মানববন্ধন ও র‌্যালী


SONY DSC
SONY DSC

সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারীর বিচার দাবীতে সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের উদ্যোগে নগরীতে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর শিবগঞ্জ পয়েন্ট ও তেররতন এলাকায় এ র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘নারীর জন্য নিরপাদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই’ এই ¯েøাগানে অনুষ্ঠিত মানববন্ধন ও র‌্যালীতে কলেজের শিক্ষক ও ছাত্রীরা অংশ নেন।
মানববন্ধনে কলেজের অধ্যক্ষ আবুল কালাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার এ কে এম ফজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকান্ড ও হামলা মেনে নেওয়া যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষদের এগিয়ে আসতে হবে। তা না হলে বদরুলের মত বদ সন্ত্রাসীরা শিক্ষাঙ্গন গুলোকে নিজেদের অভয় আশ্রম হিসেবে গড়ে তুলবে। এসময় তিনি খাদিজার উপর হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।
র‌্যালী, মানববন্ধনে অন্যান্যেও মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষক আহমদ জিয়া শামস, মো. হাবিবুর রহমান, হোসাইন আহমদ, শাহীন আহমদ, প্রভাষ পাল, অসীম রায়, নুরুন্নাহার, উম্মে শান শান্তা, নাহিয়ান ইসলাম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ