News Bangla 24 BD | দুই সন্তান হত্যায় বাবার দায় স্বীকার - News Bangla 24 BD
News Head
 খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা

সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামইন গ্রামে দুই শিশুসন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন তাদের বাবা ছাতির আলী।

বুধবার বেলা ১১টার দিকে সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, বুধবার সকাল ৮টার দিকে ছাতির আলীকে তার গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুই শিশু সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন।

তিনি বলেন, গত সোমবার বেলা আড়াইটার দিকে দুই শিশুসন্তান মামুন (৭) ও রুজেলকে (১১) নিয়ে মাছ ধরতে যান ছাতির আলী। ঘণ্টাখানেক পরে রুজেলকে কিছু মাছ দিয়ে বাড়িতে পাঠান তিনি। রুজেল চলে যাওয়ার পর তিনি মামুনের মাথায় আঘাত করে হত্যা করেন। কিছু সময় পর রুজেল ফিরে এলে তার মাথায় আঘাত করে হত্যা করেন। পরে লাশ ডোবায় ফেলে দেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আবুল হাসানাত, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) আমিনুল ইসলাম সরকার, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল চৌধুরী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ