News Bangla 24 BD | নতুন এআই টুল নিয়ে এলো টিকটক - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ নতুন এআইভিত্তিক টুল সিম্ফনি এজেন্ট উন্মোচন করেছে টিকটক। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্র্যান্ড ও কনটেন্ট নির্মাতারা আরও দ্রুত এবং সহজে বিজ্ঞাপন ও প্রচারণার কনটেন্ট তৈরি করতে পারবেন।
টিকটক জানিয়েছে, নতুন এজেন্টিক এআই প্রযুক্তি স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিল রেখে কনটেন্ট তৈরিতে সহায়তা করবে। এতে ব্র্যান্ডগুলো ব্যবহারকারীদের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবে। একই সঙ্গে সৃজনশীল ধারণাকে বাস্তবে রূপ দেওয়াও হবে সহজ। বর্তমানে ডিজিটাল বিপণনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং অল্প সময়ে বেশি কনটেন্ট তৈরি করা জরুরি হয়ে উঠেছে। সেই চাহিদা মাথায় রেখেই তৈরি করা হয়েছে সিম্ফনি এজেন্ট। এটি টিকটকের বিভিন্ন সৃজনশীল টুলের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। টিকটকের দাবি, একটি সাধারণ ধারণা থেকেই কয়েক মিনিটের মধ্যে বিজ্ঞাপনের খসড়া তৈরি করা যাবে। দক্ষিণ এশিয়ায় সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিওর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা এআইচালিত চ্যাট ব্যবহার করে টিকটকের জন্য উপযোগী ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন। নতুন এআই টুলটিতে নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে এআই-তৈরি কনটেন্টের লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এআই ব্যবহার হলেও স্বচ্ছতা বজায় থাকবে।
টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনের মহাব্যবস্থাপক সাদি কান্দিল বলেন, টিকটকের মূল শক্তি সৃজনশীলতা। সিম্ফনি এজেন্ট ব্র্যান্ডগুলোকে দর্শকের আগ্রহ বুঝতে, নতুন কনটেন্ট তৈরি করতে এবং প্রচারণার ফলাফল দ্রুত মূল্যায়ন করতে সহায়তা করবে। এতে উপযুক্ত নির্মাতা ও কমিউনিটিভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়াও সহজ হবে। টিকটকের ভাষ্য, ব্যবহারকারীরা এখন বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক কনটেন্ট বেশি পছন্দ করেন। সেই কারণে এআইনির্ভর এই সৃজনশীল টুল ব্র্যান্ড, নির্মাতা ও ব্যবহারকারীদের মধ্যে নতুন ধরনের সংযোগ তৈরি করবে। একই সঙ্গে টিকটকে বিপণন কার্যক্রমও আরও কার্যকর হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ