News Bangla 24 BD | ঝিনাইদহে ১০ টাকা কেজির চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি? নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা

ঝিনাইদহে ১০ টাকা কেজির চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহে দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণ কর্মসূচি চলছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিয়ষখালী বাজারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, খাদ্য পরিদর্শক তানজিলুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
ঝিনাইদহের খাদ্য বিভাগ জানান, সরকারের দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় এই ইউনিয়নে দু’জন ডিলারের মাধ্যমে ১২শ’ ১৯ জনের মাঝে ১০ টাকা দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে চেয়ারম্যান খুরশিদ আলম এ প্রতিবেদককে বলেন, ইউনিয়নের ১২শ’ ১৯ জনকে চাল দেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে যাচাই বাছাইয়ের মাধ্যমে কার্ড দেওয়া হয়েছে। এরপরও যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ