News Bangla 24 BD | সিলেটে মা মনি হাসপাতালের বিরুদ্ধে ১২৫ কোটি টাকার মামলা - News Bangla 24 BD
News Head
 চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু

সিলেটে মা মনি হাসপাতালের বিরুদ্ধে ১২৫ কোটি টাকার মামলা


নিউজ ডেস্ক: ভুল ইনজেকশনে ৩ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় ১২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে মর্মে শিশুটির মা হালিমা বেগম বাদি হয়ে নগরীর কুমারপাড়ায় অবস্থিত মা মনি হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে মামলা করেছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে হালিমা বেগম সিলেটের যুগ্ম জেলা জজ ২য় আদালতে এ মামলা (নম্বর-১০/১৬) দায়ের করেন। মামলার প্রধান আসামি মা মনি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এমএ মতিন। এছাড়াও সহযোগি আসামি ডাক্তার আজিজ উদ্দিন আহমদ, ডাক্তার মোদাব্বির হোসেন, ডাক্তার শফিকুর রহমান ও ডাক্তার আবু নাইম আহমদ। এর আগেও বাদি একটি চিকিৎসার কাগজ জালিয়াতি, ভুল চিকিৎসা ও শিশু হত্যার মামলা করেছিলেন। সেই মামলায় প্রথমে ডাক্তারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। পরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন নেন। দুজন আসামি এখনও পলাতক।
ক্ষতিপূরণ মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১০ অক্টোবর কানাইঘাট উপজেলার উমরগঞ্জ বাজারের দুবাই প্রবাসী শরীফ উদ্দিনের স্ত্রী হালিমা বেগম তার ৩ মাসের ছেলে আফনানকে মা মনি হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওই রাতে তার শরীরে ৩ মিলির পরিবর্তে ৩শ মিলির একটি ভুল ইনজেকশন পুশ করেন ডাক্তার। তারপর আফফানের শরীর আরও খারাপ হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি। একপর্যায়ে আফফান মারা যায়। আফফানের বাবা দুবাইয়ের একজন ব্যবসায়ী। সে জীবিত থাকলে দুবাইয়ের একজন বড় মাপের ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা ছিল এবং সে শত শত কোটি টাকা উপার্জন করতো। এ সম্ভাবনাকে হত্যা করে ১২৫ কোটি টাকার ক্ষতি করা হয়েছে বলে মামলার গর্ভে উল্লেখ করেন বাদিনী।
বাদির ভাই অ্যাডভোকেট রফিক আহমদ বলেন, মা মনি হাসপাতালে রোগীর জীবন নিয়ে চরম অবহেলা করা হয়। আফফান হত্যার পর আইনগত ব্যবস্থা নিয়েছি এ কারণে যে, অন্তত হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থাপনা যাতে করে আরও ভালো মানের হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ