চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ সন্ত্রসী নিহত হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
র্যাবের ভাষ্য, নিহত তিনজন ডাকাত দলের সদস্য ছিল। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি র্যাব। এ ঘটনায় পাঁচটি অস্ত্র, তিনটি পিস্তলসহ বিপুল পরিমাণ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক চন্দন দেবনাথ আজ শনিবার সকালে বলেন, পাঁচ থেকে সাতজনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে -এই সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দল ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত দলের তিনজন গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ তিনজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চন্দন দেবনাথ বলেন, ওই ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 