News Bangla 24 BD | ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা ! - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা !


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
“বয়স বৈষম্য নিরসন করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমাজ সেবা অধিদপ্তর ও প্রবীন সংঘের আয়ােজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উসমান গনি, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, প্রবীণ হিতষী সংষের সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ