জন্মদিনে ভালোবাসায় সিক্ত রণজিত দাস
জন্মদিনে ভক্ত-শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হলেন কিংবদন্তি ক্রীড়াবিদ রণজিত দাস। শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাবেক এই ফুটবল ও হকি তারকার ৮৫ তম জন্মদিন পালন করা হয়।
শনিবার বিকেলে নগরীর রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে ’ফুটবলার রণজিত দাস ৮৫ তম জন্মদিন উদযাপন পর্ষদ’ আয়োজন করে জন্মদিন অনুষ্ঠানের। বেলুন উড়িয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করেন বিপুল শর্মা ও তাঁর দল।এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রণজিত দাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে রণজিত দাসকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য আবদুল হাই শিবলী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, সাবেক ফুটবলার আলী আশরাফ চৌধুরী, শহিদুল ইসলাম, ভানু দাস, ক্রীড়া সংগঠন বিরাজ মাধব চক্রবর্তী মানস, বিজিত চৌধুরী, নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, জন্মদিন উদযাপন পর্ষদের সদস্য সচিব আব্দুর রশিদ রেনু ও রণজিত দাসের মেয়ে রিমা দাস।
মু. আনোয়ার হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মদিন উদযাপন পর্ষদ সুপ্রীয় চক্রবর্তী রঞ্জু।
বক্তৃতা পর্বের আগে কেক কেটে নিজের ৮৬ বর্ষে পর্দাপন উদযাপন করেন রণজিত দাস। সন্ধ্যায় রণজিত দাসকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ’আয়নাঘর’ প্রদর্শন করা হয়। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
জন্মদিন উপলক্ষ্যে ‘জ্যোতির মহোৎসবে’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়।

গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 