News Bangla 24 BD | রাজধানীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

রাজধানীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা


রাজধানীর পল্লবীতে ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম মানিক (৪৫)। রোববার ভোর সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের বলেন, মানিক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। মানিককে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এসআই বিল্লাল হোসেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে মারা যান তিনি।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেছেন, মানিকের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ