News Bangla 24 BD | ঝিনাইদহে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে ৩ মাসের কারাদন্ড ! - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

ঝিনাইদহে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে ৩ মাসের কারাদন্ড !


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে রাসেল নামের এক বখাটেকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বখাটে রাসেল গয়েশপুর গ্রামের তোবারেক মোল্লার ছেলে।

রবিববার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গণি এ রায় প্রদাণ করেন।

আদালত সুত্রে জানা যায়, বেশ কয়েক মাস যাবৎ সদর উপজেলার গয়েশপুর গ্রামের এক স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল একই গ্রামের বিবাহিত বখাটে রাসেল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে রাসেলকে হাতে নাতে আটক করে।

পরে আদালত বসিয়ে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক রাসেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন বিচারক। ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সদর থানার এ এস আই এজাজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ