ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক !
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ রতন মন্ডল (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। আটক রতন মন্ডল চুয়াডাঙ্গা জেলার দর্শনা মোবারকপুর এলাকার আব্বাস মন্ডলের ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে।
এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ রতন মন্ডলকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল বলেও জানায় র্যাব।

গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 