News Bangla 24 BD | জেএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ২৬৫০ - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

জেএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ২৬৫০


সারা দেশের ন্যায় সিলেটেও শান্তিপূর্ণভাবে জেএসসি পরিক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে সিলেট বিভাগের ১২৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। প্রথম দিনে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা নেয়া হয়েছে। এতে সিলেটে অনুপস্থিত ছিলো ২ হাজার ৬শ’ ৫০ জন শিক্ষার্থী। তবে কোন বহিস্কারের ঘটনা ঘটেনি।
সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বোর্ডের অধীনে ১ লাখ ৩২ হাজার ৯শ’ ৬৯ জন পরিক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্র বিষয়ে উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ২শ’ ৩০ জন।
এবার সিলেট বোর্ডের অধিনে ১ হাজার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৩২ হাজার ৯শ’ ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। যা গত বছরের তুলনায় ৩ হাজার ৯শ’ ৭০ জন বেশি। ২০১৫ সালে এ বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৮ হাজার ৯শ’ ৯৯ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ