News Bangla 24 BD | জাতীয় যুবদিবস উপলক্ষে শৈলকুপায় র‌্যালী ও আলোচনা সভা ! - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

জাতীয় যুবদিবস উপলক্ষে শৈলকুপায় র‌্যালী ও আলোচনা সভা !


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
“আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মুল ভিত্তি” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় যুব র‌্যালী, আলোচনা সভা, প্রশিক্ষনের সনদ ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে র‌্যালীটি বের হয়।

র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সেনিমান কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান। আলোচনা সভা শেষে প্রশিক্ষন সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ