News Bangla 24 BD | ঝিনাইদহে জাতীয় যুবদিবস উপলক্ষে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা ! - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

ঝিনাইদহে জাতীয় যুবদিবস উপলক্ষে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা !


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
“আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মুল ভিত্তি” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে ঝিনাইদহ সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব উন্নয়ন অধিপ্তর এর উপ-পরিচালক শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার,সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ এবং যুব সংগঠকদের মাঝে সনদপত্র ও ক্রেষ্ট বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ