News Bangla 24 BD | সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

?????????????????????????????????????????????????????????
?????????????????????????????????????????????????????????

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ এই প্রতিপাদ্য নিয়ে দেশের সবকটি বিভাগীয় শহরের ন্যায় সিলেটেও শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে মেলার উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস। পরে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
কর অঞ্চলের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন মণিপুরী শিল্পীগোষ্ঠী।
সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মো. তৌহিদুল ইসলাম জানান, এবার আয়কর মেলা থেকে ২০ কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট রয়েছে। মেলায় ই-টিআইএন বুথ, হেল্প ডেস্ক, রিটার্ন বুথ, কাস্টমস ভ্যাট স্টল ও জেলা সঞ্চয় অধিদপ্তরের বুথ রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ