News Bangla 24 BD | ঝিনাইদহের কালীগঞ্জে ৫টি অস্ত্রসহ ৪ মাদক ব্যবসায়ী আটক ! - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

ঝিনাইদহের কালীগঞ্জে ৫টি অস্ত্রসহ ৪ মাদক ব্যবসায়ী আটক !


জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৬।

১ অক্টোবর রাতে কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে’র কোম্পানী কমান্ডার মেজর মনির আহম্মদ প্রেস ব্রিফিং এ জানান. গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় সেখান থেকে বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর দুই ভাই সোহেল, সোহান রানা এবং একই গ্রামের কনক ও সাতক্ষীরার জামালকে আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১টি দেশী তৈরী রিভলবার, ৪টি শার্টার গান, ও ৩’শ ২১ বোতল ফেন্সিডিল এবং ৭’শ ৯৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ আড়াই লাখ টাকা উদ্ধার করা হয় বলে র‌্যাব দাবি করে।

এর আগে গত ২৭ অক্টোবার বারবাজার রেলওয়ে মাছের আড়ত থেকে বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ ৫ জনকে র‌্যাব মাদকদ্রব্য ও বোমাসহ আটক করে র‌্যাব ৬।

এ বিভাগের অন্যান্য সংবাদ