News Bangla 24 BD | শৈলকুপায় গাছের সাথে শত্রুতা - News Bangla 24 BD
News Head
 খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি নতুন এআই টুল নিয়ে এলো টিকটক ৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা

জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখরা গোপালপুর গ্রামে দুই কৃষকের এক বিঘা জমির শতাধিক মেহগনি গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গত ৩ দিন যাবত রাতে আধাঁরে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক রশিদ বিশ্বাস ও সব্দুল বিশ্বাস জানান, আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে পার্শবর্তী সাপখোলা গ্রামে সম্প্রতি একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এরই জেরে গত কয়েক রাত ধরে ওই গ্রামের প্রতিপক্ষরা প্রতি রাতে তাদের জমির মেহগনি গাছ কেটে দিচ্ছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জামিরুল ইসলাম বলেন, গাছ কাটার খবর শুনে ওই গ্রামে গিয়ে বিষয়টি দেখেছি। এর সাথে যারা জড়িত তাদের দ্রুতই আটক করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ