ঝিনাইদহে ৫ দিন ব্যাপী আয়কর মেলা শুরু
জাহিদুর রহমান তারিক ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫ দিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।
বুধবার সকালে শহরের মাওলানা ভাষানী সড়কে এ মেলার উদ্বোধন করা হয়।
খুলনা কর আপীল অঞ্চল এর যুগ্ম কর কমিশনার মু: মহিতুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি খােন্দকার মাহবুবুল আলম, কাস্টমস এক্সাইজ ভ্যাট কর্মকর্তা রােকসানা খাতুন, আয়কর আইনজীবি সমিতির সহ-সভাপতি অশােক কুমার দাস।
বুধবার থেকে শুরু হওয়া এ মেলা আগামী ৫ নভেম্বর শেষ হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আয়কর দাতাগণ আয়কর প্রদাণ করতে পারবেন।
এ মেলার মাধ্যমে সাধারণের মাঝে আয়কর বার্তা পৌছানো, করনেট সম্প্রসারণ ও কর প্রদাণ কার্যক্রম সহজ হবে বলে মনে করেন আয়োজকরা।

গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 