News Bangla 24 BD | প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে


অপরাধী কোন দলের এটা দেখা হবে না, প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘স্পেশাল অলিম্পিক সেকেন্ড সাউথ এশিয়ান ইউনিফাইড ক্রিকেট ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে ইতিমধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে। এখানে কে কোন দলের সেটা দেখা হবে না। সে সরকারি দলের হতে পারে, বিরোধী দলেরও হতে পারে। সেটা কোন বিষয় না। এখানে দেখা হবে অপরাধী কে, আর অপরাধ কী?

তিনি বলেন, প্রত্যেক অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এমনকি আমাদের দলের কেউ থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, আমাদের ৩ জন মন্ত্রী দুদকের মামলায় বিচারের সম্মুখীন। এছাড়া একজন এমপি ৩ বছর ধরে জেলে। এতেই বোঝা যায় আমাদের দলের নেত্রী প্রধানমন্ত্রী কোন অপরাধকে ছাড় দিচ্ছেন না।

আগাম নির্বাচন প্রসঙ্গে বলেন, এই মুহূর্তে আমরা দেশী-বিদেশী কোনও চাপ অনুভব করছি না। বাংলাদেশে আন্দোলনের কোন চিহ্ন আর নেই। নির্বাচনের দাবিতে এ পর্যন্ত ৩ থেকে ৫শ লোকের কোন মিছিলও হল না। এখানে সরকার ভালোভাবে দেখছে, প্রতিকূল কোন পরিস্থিতিও নেই।

সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনারা যে যেভাবেই বলেন, যখনই হউক বিএনপিও নির্বাচনে আসবে। পুরনো ভুলের পরিণতি কী সেটা তারা জানে।

কেন্দ্রীয় কমিটি ও মন্ত্রী সভায় নারায়ণগঞ্জে প্রতিনিধিত্ব না থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকার মধ্যেই নারায়ণগঞ্জ। কেন্দ্রীয় প্রতিনিধিত্ব কোনও অঞ্চল ভিত্তিক না। আমরা এখন কিছুটা ভাগ করছি, যেমন কেউ নেতৃত্ব দেবেন আবার কেউ জনপ্রতিনিধি হবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সরকার এবং দলের কাজকে আলাদা করে দিচ্ছি। কাউকে দলীয় পদে রেখে আবার কাউকে সরকারে রেখে কাজ ভাগ করে দেয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের তিন বছর পার হয়ে গেছে সুতরাং কেবিনেট রিশাফলের একটা সম্ভাবনা রয়েছে।

স্পেশাল অলিম্পিক সেকেন্ড সাউথ এশিয়ান ইউনিফাইড ক্রিকেট ২০১৬ এর চেয়ারম্যান ড. শামীম মতিন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, ফতুল্লা মডেল থানার এএসপি শরফুদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তানভীর টিটু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ