সৈনিক পদে সেনাবাহিনীতে নিয়োগ চলছে
দেশসেবার সুযোগ দিয়ে গত ২৭ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৭ ব্যাচের জন্য সৈনিক পদে পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে। ১৭ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুর হয়। চলবে ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত। তাই আবেদনের জন্য প্রার্থীদের হাতে থাকছে বেশ কয়েক মাস। যারা পদটিতে এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি, তাদের সুবিধার্থে বিস্তারিত তথ্য আবার প্রকাশিত করা হলো।
শিক্ষাগত যোগ্যতা
সাধারণ ট্রেডে (জিডি) নিয়োগ দেয়া হবে পুরুষ ও মহিলা প্রার্থীদের। এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ১৫ নভেম্বর-২০১৬ তারিখে প্রার্থীদের বয়স ১৭ থেকে ২০ বছর হতে হবে।কারিগরি ট্রেডে নিয়োগ দেয়া হবে শুধু পুরুষ প্রার্থীদের। এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভার ট্রেডের জন্য যেকোনো বিষয় থেকে এসএসসি পাস গ্রহণযোগ্য হবে। এ ছাড়া চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কারিগরি ট্রেডে ১৫ নভেম্বর-২০১৬ তারিখে প্রার্থীদের বয়স ১৭ থেকে ২১ বছর এবং ড্রাইভার ট্রেডে ১৮ থেকে ২১ বছর হতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
মহিলা প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে। এছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।
প্রার্থী নির্বাচন ও প্রশিক্ষণ
ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ছয় মাস থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া
১৭ জুলাই-২০১৬ থেকে ৩১ ডিসেম্বর-২০১৬ তারিখ পর্যন্ত www.joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 